ads
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমাদের দলে রিয়াল মাদ্রিদের ডিএনএ আছে : লুকা মদ্রিচ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৬৭ বার পঠিত

কাতার বিশ্বকাপের মঞ্চে আর এক দিন পরই মুখোমুখি লড়াই হবে লিওনেল মেসি আর লুকা মদ্রিচের। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা লুকা মদ্রিচ ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় তারকা এবং অধিনায়ক। তিনি মনে করেন, পুরো ক্রোয়েশিয়া দলের মাঝেই রিয়াল মাদ্রিদের ডিএনএ আছে। যারা কখনোই হাল ছাড়তে রাজি নয়।

মদ্রিচের দাবির সত্যতা পাওয়া যায় ক্রোয়েশিয়ার পারফরম্যান্সে। নক-আউটের দুটি ম্যাচেই জাপান আর ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করে টাইব্রেকারে জয় পেয়েছে তারা। দুটি ম্যাচেই ক্রোয়েশিয়া পিছিয়ে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী তারাই। যেমনটা দেখা যায় রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে। মদ্রিচ বলেছেন, ‘আপনি বলতেই পারেন যে আমাদেরও রিয়াল মাদ্রিদের মতো একই ডিএনএ রয়েছে, কারণ আমরা সব সময় শেষ পর্যন্ত চলতে থাকি এবং কখনো হাল ছাড়ি না। ‘

আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে নিয়ে পরিকল্পনার বিষয়ে মদ্রিচ বলেন, ‘আমি একটি বড় দলের বিপক্ষে আরেকটি সেমিফাইনালে খেলতে চাই, আমি এটাই চাই, শুধু একজন খেলোয়াড়ের বিপক্ষে নয়। অবশ্যই লিও অনেক বড়, সে তাদের সেরা খেলোয়াড়, এবং তাকে আটকাতে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তবে আমরা প্রস্তুত এবং আমরা আমাদের সবটুকু দিতে যাচ্ছি। আমি আশা করি ফাইনালে ওঠার জন্য এটি যথেষ্ট হবে। ‘

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102