ads
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাই‌লে লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় সাড়ে ১০ ঘন্টা পর ঢাকার সা‌থে উত্তর ও দ‌ক্ষিণ-পশ্চিমাঞ্চ‌লের ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল সোমবার রাত সা‌ড়ে ১০ টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাই‌নের রাজাবাড়ী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘ‌টে। ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়কেও যানবাহন চলাচল বন্ধ থাকে। সকাল ৯টার দিকে রেলক্রসিং থেকে ট্রেনটি সরিয়ে নেয়া হলে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

রেলসূত্র ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দি‌কে যাওয়ার সময় কা‌লিহাতী উপজেলার রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটির ১১ নম্বর ব‌গি লাইনচ‌্যুত হয়। এ‌তে বন্ধ হয়ে যায় ওই রেললাই‌নের ট্রেন চলাচল। খবর পেয়ে ভোর ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। সকাল ৯ টার দিকে ট্রেনটি উদ্ধার করা হলে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

উদ্ধারের বিষয়ে পশ্চিম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত আমিন জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ি এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ভোর ৪টার দিকে উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। সকাল ৯ দিকে উদ্ধার শেষ হলে এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102