ads
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একজন ব্রাজিলিয়ান হিসেবে আর্জেন্টিনাকে সমর্থন দিতে পারি না: কাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৭৩ বার পঠিত

অন্যসব বিশ্বকাপ থেকে ছাড়িয়ে গেছে এবারের ফুটবল বিশ্বকাপের উত্তাপ। কাতারের বিশ্বকাপ আয়োজন নিয়ে ছিল নানান সংশয়।

তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে পদে পদে নিজেদের প্রমাণ করেছে কাতার। এবারের বিশ্বকাপকে সেরা বিশ্বকাপ বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার কাকা।
তিনি বলেন, ‘এটা আমার দেখা অন্যতম সেরা একটি বিশ্বকাপ। অবকাঠামোগত দিক থেকেও এটা সেরা। এখানে ভালো মানের স্টেডিয়াম রয়েছে। এখানের মানুষের ব্যাবহারও অনেক ভালো। ’
কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা উঠে গেছে আসরের ফাইনালে। আজ রাতে মরক্কোকে হারাতে পারলে ফাইনালে উঠে যাবে ফ্রান্স। এবারের বিশ্বকাপে কাকার চোখে সেরা ফুটবলারকে জানতে চাওয়া হয়। উত্তরে কাকা বলেন, ‘এবারের বিশ্বকাপের সেরা ফুটবলার? লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। ’
ব্রাজিল বাদ পরেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। সেরা খেলোয়াড়ের তালিকায়ও আর্জেন্টাইন ফুটবলারের নাম নিলেন। তবে কি ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দেবেন ব্রাজিলের কিংবদন্তী? এমন প্রশ্নের জবাবে কাকা বলেন, ‘সকলেই মেসিকে ভালোবাসেন। সে সেরা খেলোয়াড়দের একজন। তবে একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি কখনই আর্জেন্টিনাকে সমর্থন দিতে পারি না। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102