ads
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হচ্ছে: কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৮ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হচ্ছে।

তিনি বলেন, পলাতক থাকায় নয় বছরেও কার্যকর করা যায়নি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একাধিক আসামির রায়, তবে তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার ঘাটতি নেই।

বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আসামি যারা দেশের বাইরে আছেন, তাদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সদিচ্ছা এবং আন্তরিকতার ঘাটতি নেই। বিদেশে অনেক আইনি প্রতিবন্ধকতা আছে। তারপরও আমাদের চেষ্টার কমতি নেই। আমরা অচিরেই তাদের দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। কারও কারও ব্যাপারে অগ্রগতিও হয়েছে। আশা করি, এই প্রক্রিয়া আমরা দ্রুত সম্পন্ন করতে পারব।

সেতুমন্ত্রী বলেন, পাকিস্তানি বাহিনী, তাদের দোসররা একাত্তরে পরাজিত হলেও সেই পরাজয়ের প্রতিশোধ নিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে। এই বাংলার সাম্প্রদায়িক মানবতাকে মুক্তিযুদ্ধের চেতনায় এবং স্বাধীনতার আদর্শে এই অপশক্তিকে রুখে দেওয়ায়ই আজকের দিনে আমাদের অঙ্গীকার।

ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা প্রণয়ন করে। এদিন তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে গিয়ে হত্যা করা শুরু করে। সর্বশেষ ১৪ ডিসেম্বর সব থেকে বড় ঘটনাটি ঘটে। পাকিস্তানি হানাদার বাহিনী এই দিনেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের গুম করে হত্যা করেছিল।

এ সময় আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102