ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় মসজিদে দোয়া মাহফিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের জন্য আত্মদানকারী সকল শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় কোরআনখানি, দোয়া মোনাজাত ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মাহবুব আলম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, মো. আনিছুর রহমান সরকার, উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক মিশন কেন্দ্রসমূহেও বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102