ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আটক ১১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

শুল্ক কর ফাকি দিয়ে চোরাই পথে নিয়ে আসা ৮ হাজার ৯৩৬ কেজি ভারতীয় জিরাসহ ১১ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক, দুইটি পিকআপ ও ইঞ্জিন চালিত একটি নছিমনসহ জিরাগুলো জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- সরিষাবাড়ী উপজেলার মো. আনোয়ার হোসেন তালুকদার (৫০), কুঁড়িগ্রাম জেলার মো. নাসির শেখ (৪০), একই এলাকার মো. জমের আলী (৩৫) ও মো. অলি আহাম্মেদ (৪০), দেওয়ানগঞ্জ উপজেলার মো. আছমত আলী (৫৫) ও মো. ছানোয়ার হোসেন (২২), বকশীগঞ্জ উপজেলার মো. মনোয়ার হোসেন (২০) এবং ট্রাক, পিকআপ ও নছিমনের চালক জামালপুর সদর উপজেলার মো. আব্বাস উদ্দিন (৪০), বকশীগঞ্জ উপজেলার মো. সোহেল মিয়া (৪০), মো. মিল্লাদ হোসেন (২০) ও মো. আব্দুস ছাত্তার (৪০)।

আশিক উজ্জামান জানান, গোপন তথ্যে খবর পাই যে শুল্ক কর ফাকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরার একটি চালান জামালপুরে আসছে। এ তথ্যের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি দল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ডেফলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাব সদস্যরা একটি ট্রাক, দুইটি পিকআপ ও একটি ইঞ্জিনচালিত নছিমনে তল্লাশি চালিয়ে ৮ হাজার ৯৩৬ কেজি ভারতীয় জিরাসহ ১১ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। উদ্ধার জিরার আনুমানিক মূল্য প্রায় ৪৪ লাখ ৬৮ হাজার টাকা বলে জানায় র‌্যাব।

স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা চোরাই পথে আনা ভারতীয় পণ্যের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় মেলান্দহ থানায় একটি মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102