ads
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে, ৩ দিন পর কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় একটি আবাসিক হোটেলে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম শয্যা বিশ্বাস (১৮)। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের উদায় বিশ্বাসের মেয়ে। তিনি খোকসা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

আটক সৌরভ সরকার জয় টাঙ্গাইল জেলা সদরের বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) দুপুরে রাতুল আবাসিক হোটেলে আসেন সৌরভ-শয্যা। পরে সেখানেই দুজন অবস্থান করছিলেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার পর হঠাৎ করেই শয্যা অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে হোটেলের ম্যানেজার রিপন জানান, রোববার (১১ ডিসেম্বর) দুপুরে সৌরভ-শয্যা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেছিল। এরপর থেকেই তারা হোটেলেই অবস্থান করছিলেন। তবে মঙ্গলবার সন্ধ্যার পর ওই নারী অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহতের বাবা উদায় বিশ্বাস জানান, গত রোববার সকালে আমার মেয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। একই দিন দুপুর গড়িয়ে সন্ধ্যা হলে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করে না পেয়ে, সন্ধ্যায় থানায় অভিযোগ দিতে যাব ভাবছিলাম। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার দিকে মোবাইলে শয্যার মৃত্যুর সংবাদ আসে। এটি স্বাভাবিক মৃত্যু নয়, তাকে হত্যা করা হয়েছে।

ওসি দেলোয়ার হোসেন খান জানান, আবাসিক হোটেলে কলেজছাত্রী শয্যা মৃত্যুর ঘটনা শুনে পুলিশ সেখানে যায়। তার মৃত্যুর সঠিক কোনো কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, সৌরভ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তবে সৌরভের দাবি, তারা দুজন স্বামী-স্ত্রী। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি নিহতের পরিবারের লোকজন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102