ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফাইনালে বেনজেমাকে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৮ বার পঠিত

৩৬ বছরের শিরোপা খরা কাটাতে লিওনেল মেসির নেতৃত্বে কাতারে পা রাখে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলায় প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে।

ম্যানুয়েল ম্যাক্রোঁর মতো সৌভাগ্যবান সরকারপ্রধান খুব কম ছিলেন। নিজের আমলে একাধারে বিশ্বকাপ জয় এবং আরও একবার বিশ্বকাপের ফাইনালে উঠতে দেখেছেন নিজের দেশকে। সৌভাগ্যবান তিনি দলের সঙ্গে একবার বিশ্বকাপ ট্রফিটা হাতে তুলে নিয়েছেন এবং আরও একবার তুলে নেওয়ার অপেক্ষায় রয়েছেন।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনালে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স।

সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচের দিন কাতারের আল বায়েত স্টেডিয়ামে দেখা গেছে ফ্রান্স প্রেসিডেন্ট হাস্যোজ্জ্বল ম্যাক্রোঁর উপস্থিতি। নিশ্চিত ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামেও দেখা যাবে তাকে। ভাগ্য ভালো হলে আরও একবার হয়তো ট্রফিটা হাতে তুলে নিতে পারবেন তিনি।

হঠাৎ ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্স দলটি নিয়েও কথা বললেন। জানালেন, তিনি চান ফাইনালে করিম বেনজেমাসহ যেসব খেলোয়াড় ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে পারেননি, তাদের সবাই হাজির থাকুক।

করিম বেনজেমা ফাইনালে ফ্রান্স দলে থাকতে পারেন- এ নিয়ে এরই মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। ফ্রান্সের বিশ্বকাপ দলে ছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে উরুর ইনজুরিতে পড়ে আর খেলা হয়নি তার। ফ্রান্স দলও তার কোনো পরিবর্তন ঘোষণা করেনি।

এরই মধ্যে নিজের ক্লাব রিয়াল মাদ্রিদ এবং প্যারিসে গিয়ে সুস্থতার জন্য লড়াই করেছেন এবং মোটামুটি সুস্থও হয়ে গেছেন। চাইলে এখন মাঠেও নামতে পারেন। রিয়াল মাদ্রিদও অনুমতি দিয়েছে বেনজেমাকে, যাতে তিনি কাতার গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন।

মরক্কোর বিপক্ষে সেমিফাইনালের পর সংবাদমাধ্যম ফ্রান্স কোচ দিদিয়ের দেশমকে করিম বেনজেমা সম্পর্কে জিজ্ঞাসাও করেছিল। জবাবে কোনো উত্তর দেননি দেশম এবং খুব ঠান্ডা প্রতিক্রিয়া দেখান। এ থেকেই ধারণা করা হচ্ছে বেনজেমা ফাইনালে থাকতেও পারেন।

তবে ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁ শুধু করিম বেনজেমাই নয়, ইনজুরিতে আক্রান্ত হয়ে যারা বিশ্বকাপ খেলতে পারেননি, সেব খেলোয়াড়কেও ফাইনালে ফ্রান্স দলের পাশে চেয়েছেন। তাদের মধ্যে যেমন রয়েছেন পল পগবা, এনগোলা কন্তের মতো ফুটবলার।

ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া কাস্তেরা নিশ্চিত করেছেন, প্রেসিডেন্টের ইচ্ছা অনুযায়ী তারা চেষ্টা করছেন ইনজুরিতে আক্রান্ত হয়ে যে ছয়-সাতজন ফুটবলার এবারের বিশ্বকাপ খেলতে পারেননি, তাদেরও বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স দলের পাশে রাখা যায় কি না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102