ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফাইনালের আগে বাংলাদেশি সমর্থকদের জন্য মেসির মা ও স্ত্রী’র বিশেষ বার্তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

৩৬ বছরের শিরোপা খরা কাটাতে ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতারে পা রাখে আর্জেন্টিনা। কিন্তু প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে হেরে খাদের কিনারায় পৌঁছে যায় দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে একের পর এক ডু অর ডাই ম্যাচে জয় নিয়ে সবার আগে ফাইনালে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা। মেসির হাতে বিশ্বকাপ শিরোপা ওঠার পথে এখন আর মাত্র একটি বাঁধা। স্বভাবতই পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে সেই ম্যাচের দিকে।

বিশ্বকাপকে ঘিরে এরই মধ্যে বাংলাদেশ নামটাও বেশ পরিচিত হয়ে উঠেছে আর্জেন্টাইনদের কাছে। এমনকি কোটি বাঙালি ভক্তের ভালোবাসার কথা জানেন বিশ্বতারকা লিওলেন মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি ও সহধর্মীনী আন্তোনেলা রোকুজ্জোও।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে তাই তো বাংলাদেশি গণমাধ্যমের কাছে সেই ভালোবাসা নিয়ে উচ্ছ্বাসও জানিয়েছেন মেসির মা ও তার স্ত্রী। ক্রোয়েশিয়া ম্যাচের পর বাড়ি ফিরছিল মেসির পরিবার।

আরও পড়ুন: ড্রাফট শেষে যেমন হলো পিএসএলে অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড

সে সময় বিশ্বতারকার মা সেলিয়া কুচ্চিত্তিনি বাংলাদেশের একটি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে যে ভালোবাসা দিয়েছে সেটা অভাবনীয়। এতো দূরের একটা দেশ যে আমার মেসিকে ঘিরে উদযাপন করে সেটা নিঃসন্দেহে গর্বের। আমাদের পক্ষ থেকেও তাদের জন্য ভালোবাসা।

এসময় মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো বলে ওঠেন, ধন্যবাদ বাংলাদেশ। সেইসঙ্গে বাংলাদেশের ভক্তদের ভালোবাসা জানান মেসির বড় ভাই মাতিয়াস মেসিসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102