ads
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়ে জয়শঙ্কর বললেন সম্পর্ক অটুট থাকবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৭ বার পঠিত
ছবি: জয়শঙ্করের টুইটার থেকে

বাংলাদেশের ৫২তম বিজয় দিবস উদযাপনের দিনে শুভেচ্ছা জানিয়েছে টুইট করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। টুইট বার্তায় তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উপর জোর দিয়ে বলেন, আগামীতেও এই সম্পর্ক অটুট থাকবে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) জয়শংকর এক টুইট বার্তায় বলেন, অতীতে আমাদের অভিন্ন আত্মত্যাগ এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অব্যাহত ভূমিকা রাখবে।

বার্তায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, বাংলাদেশ সরকার ও জনগণকে বিজয়ের শুভেচ্ছা জানান।

 

 

বাংলাদেশের বিজয় দিবসে জয়শঙ্করের পাশাপাশি ভারতের গণমাধ্যমেও নানান অর্জনের কথা তুলে ধরা হয়েছে। আনন্দবাজার লিখেছে, ‘বাইরের এবং ভেতরের নানা গভীর সামাজিক ও রাজনৈতিক সংকট, অর্থনীতির চ্যালেঞ্জ- সবকিছু মোকাবিলা করে আজ বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশের যে সাফল্যময় অবস্থান, বহু উন্নয়নশীল দেশকে তা আত্মজিজ্ঞাসার আবর্তে নিক্ষেপ করতে পারে। গত তিন দশকে বিশ্বে সবচেয়ে স্থিতিশীল উন্নয়ন-গতিরেখা ধরে এগিয়েছে যেসব দেশ-বাংলাদেশ তাদের মধ্যে প্রথম দিকেই।’

আনন্দবাজার আরও লিখেছে, ‘রুশ-ইউক্রেন যুদ্ধের আঁচ বাংলাদেশের অর্থব্যবস্থায় লেগেছে ঠিকই, তবে বিশ্ব অর্থনীতির প্রেক্ষিতে সেটিকে অস্বাভাবিক বলা চলে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102