ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোহরাওয়ার্দী উদ্যানে ১৪ দলের সমাবেশ ১৯ ডিসেম্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৬ বার পঠিত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখাচিরন্তন প্রাঙ্গণে আগামী ১৯ ডিসেম্বর সমাবেশ করবে ১৪ দল। বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে এ সমাবেশ করা হবে।

আজ শুক্রবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ১৪ দলের সভায় এ তথ্য জানান ঢাকা মহানগর ১৪ দলের প্রধান সমন্বয় ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

সভায় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সুলতান আহমেদ বিশ্বাস, গণ-আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক অসিত বরুন রায়, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহম্মদ মুক্তা, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আলী ফারুকী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপনসহ ১৪ দলের নেতারা।
সভায় জানানো হয়, ১৯ ডিসেম্বরের সমাবেশের মঞ্চে ১৪ দলের ১৪ জন নেতা উঠবেন। সমাবেশে প্রত্যেক দলের দুটি করে ব্যানার আনা হবে। তাছাড়া প্রতিটি ওয়ার্ড থেকে ১৪ দলের ব্যানার নিয়ে সমাবেশে আসতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102