ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘন কুয়াশায় শ্রমিকবাহী বাস খাদে, নি’হ’ত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে দুজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে উপজেলার সানোড়া ইউনিয়নের খাগুরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকার ৪০ বছর বয়সী আকলিমা আক্তার ও চৌহাট ইউনিয়নের দেউলি গ্রামের ৩০ বছর বয়সী সুরাইয়া বেগম।

হতাহতরা ধামরাইয়ের কালামপুর ডাউটিয়া এলাকার প্রতীক সিরামিকসের শ্রমিক ছিলেন। আহত শ্রমিকরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, ৪৫ শ্রমিক নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ধামরাইয়ের কালামপুরের দিকে যাচ্ছিল বাসটি। খাগুরতা এলাকায় ঘন কুয়াশায় এটি রাস্তার পাশে থাকা ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশে তিনজন আটকা ছিলেন। এদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সুরাইয়া ও আকলিমাকে মৃত অবস্থায় পাওয়া হয়।

পুলিশ জানায়, বাসটি ঘন কুয়াশায় দুর্ঘটনাবশত রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102