ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঐশ্বরিয়ার জাল পাসপোর্ট উদ্ধার, গ্রেপ্তার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৯ বার পঠিত

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি জাল পাসপোর্ট সহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেটার নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। প্রতিবেদন অনুসারে, একটি ওষুধ কোম্পানির নামে প্রতারণার সঙ্গেও জড়িত ছিল এই চক্র।

সূত্র মতে, যে পাসপোর্টটি পুলিশ উদ্ধার করেছে তাতে ঐশ্বরিয়ার রঙিন ছবি ব্যবহার করা হয়েছে।

এতে ঐশ্বরিয়ার ঠিকানা দেওয়া হয়েছে গুজরাট। জন্ম তারিখ দেয়া হয়েছে ১৮ এপ্রিল, ১৯৯০। পাসপোর্টটি নকল বলেই ধারণা করছে পুলিশ।

প্রতিবেদনে জানা গেছে, এই প্রতারক চক্রের বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের সময় ৩০০০ ডলার (আড়াই লাখ রুপি), প্রায় ১১ কোটি রুপির জাল টাকা সহ ১০,৫০০ পাউন্ড উদ্ধার করা হয়েছে এই চক্রের কাছ থেকে।

জানা গেছে, এই প্রতারক চক্র ম্যাট্রিমোনিয়াল সাইটের প্রতিনিধি সেজে প্রতারণা করেছে। বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেজে প্রতারণার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অ্যাবট ফার্মাসিউটিক্যালস কোম্পানিসহ অন্যান্য কোম্পানির প্রতিনিধি হিসেবে চত্রটি জালিয়াতি করছে বলে পুলিশ জানিয়েছে। স্তন ক্যান্সারের ওষুধ তৈরির জন্য কোলানট ক্রয়ের বিষয়েও একজন অবসরপ্রাপ্ত কর্নেলের সাথে প্রতারণা করেছিল তারা।

এই প্রথম নয় যে ঐশ্বরিয়ার জাল পাসপোর্ট উদ্ধার হয়েছে। এর আগে ২০১২ সালেও গুজরাট থেকে ঐশ্বরিয়ার নাম সহ একটি পাসপোর্টের কপি উদ্ধার করা হয়েছিল। সেটিতে অভিনেত্রীর জন্মস্থান দেওয়া ছিল কর্ণাটকের ব্যাঙ্গালোরে। পুলিশ খতিয়ে দেখছে এই প্রতারনা চক্রের কাছে ঐশ্বরিয়ার পাসপোর্ট কেন এবং তারা এটি দিয়ে মুলত কি করার চেষ্টা করছিল।

সূত্র : হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102