ads
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মহানগরের কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বহুতল ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন ওই দম্পতি। বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী শনিবার নিচ তলার বাসা থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। ভেতর থেকে লাগানো স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙে খাটের ওপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় কোন নাশকতা আছে কি-না বা কেন এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরিফিন জাগো নিউজকে বলেন, এ বিষয়ে কেউ কোনো তথ্য জানায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102