ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মরক্কোকে হারিয়ে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করল ক্রোয়েশিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

শিরোপা লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছিল ক্রোয়েশিয়া ও মরক্কো। তৃতীয় নির্ধারণী ম্যাচে শনিবার (১৭ ডিসেম্বর) মাঠে নামে এই দুই দল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ক্রোয়েশিয়া এগিয়ে যেতেই পাল্টা আক্রমণে গোল পরিশোধ করে মরক্কো। শেষ পর্যন্ত দারুণ এক গোলে ফের এগিয়ে যাওয়া ক্রোয়াটরা কাতার বিশ্বকাপ শেষ করল তৃতীয় হয়ে।

কাতারের আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ২-১ গোলে জিতেছে ক্রোয়েশিয়া।

মরক্কোর বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড পেয়ে যায় ক্রোয়েশিয়া। ম্যাচের সপ্তম মিনিটে ডি বক্সের সামনে পাওয়া ফ্রি কিক থেকে ইভান পেরিসিচ বল পান। তিনি হেডে ডি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। সেটা থেকে ক্রোয়েশিয়াকে প্রথম লিড এনে দেন জোসকো গার্দিউল।

প্রথম গোলের পর নিজেদের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। দুই মিনিট পরই সমতা ফেরায় মরক্কো। ফ্রি কিক থেকে উড়ে আসা বল থেকে গোল করেন মরক্কোর আশরাফ দারি।

প্রথমার্ধের শেষ দিকে আবারও এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ম্যাচের ৪২তম মিনিটে দুর্দান্ত গোলে দলটিকে আবারও লিড এনে দেন ওরসিচ। মার্কো লিভাজার বাড়িয়ে দেওয়া বলে গোলটি করেন তিনি। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ক্রোয়াটরা।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা মরক্কো তেমন সুবিধা করতে পারছিল না। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ক্রোয়েশিয়া বেশ কিছু সুযোগ পেলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি তারা।

ম্যাচের ৮৭তম মিনিটে সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শট নেন ক্রোয়েশিয়ার মাতেও কোভাচিচ। একটুর জন্য শট লক্ষ্যভ্রষ্ট হলে ম্যাচে বেঁচে থাকে মরক্কোর আশা।

ছয় মিনিট যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়ার দুর্দান্ত এক সুযোগ পান এন-নেসিরি। তবে তার হেডে বল ক্রসবার ঘেঁষে বাইরে গেলে বিশ্বকাপে তৃতীয় হওয়ার সুবর্ণ সুযোগটুকু হাতছাড়া হয় মরক্কোর। বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচে হারলেও কাতার বিশ্বকাপ থেকে মরক্কো বিদায় নিচ্ছে মাথা উঁচু করেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102