ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফাইনালে কেমন হতে পারে ফ্রান্সের রণকৌশল?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৪ বার পঠিত

লিওলেন মেসি ও কিলিয়ান এমবাপ্পের আজ লক্ষ্য একটাই, বিশ্ব জয়। কাতার বিশ্বকাপের ফাইনালে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স। বিশ্বকাপের ট্রফি জয়ের শেষ সুযোগ মেসির। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাসে অমর হওয়ার অপেক্ষায় এমবাপ্পেরা।

আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে একেক ম্যাচে একেক রকমের কৌশল অবলম্বন করছে। লিওনেল স্কালোনি যেমনটা বলেন, ‘আমরা ম্যাচ বুঝে কৌশল নির্ধারণ করি। প্রতিপক্ষকে আগে বিশ্লেষণ করি।’ ম্যাচের মাঝপথেই আর্জেন্টিনা কৌশল পরিবর্তন করে নেয় মাঝেমধ্যে।

অন্যদিকে, ফ্রান্সের খেলায় আবেগের রাশটা সবসময়ই টানা থাকে। প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে, শুরুতেই আঘাত করা তাদের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই গোল করে ম্যাচে এগিয়ে যেতে চায় ফরাসিরা। সেমিফাইনালে তারা এমন কৌশলেই খেলেছে।
বল পজিশন নিয়ে খুব একটা ভাবে না ফরাসিরা। তাদের আগ্রহ বেশি থাকে কাউন্টার আক্রমণের দিকে। এর কারণও আছে, উইংয়ে কিলিয়ান এমবাপ্পে যোগ করেন বাড়তি শক্তি। তার গতির সামনে খড়কুটোর মতো উড়ে যায় প্রতিপক্ষের ডিফেন্স লাইন। উইংয়ে এমবাপ্পের গতি আর আঁতোয়ান গ্রিজম্যানের প্রভাব কাজে লাগিয়ে গোল করার চেষ্টায় থাকে ফরাসিরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102