ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসিদের বশ করার মন্ত্র জানালেন সৌদি কোচ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৫২ বার পঠিত

কাতার বিশ্বকাপে দলের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে পরাজিত হয় দুবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।

এই বিশ্বকাপে মেসিদের আটকাতে সক্ষম হয়েছিলেন একমাত্র সৌদি আরবের ফরাসি কোচ হার্ভে রেনার্ড।

এক গোলে পিছিয়ে পড়া অবস্থায় সৌদি আরবের ড্রেসিংরুমে তার দেওয়া জ্বালাময়ী বক্তব্য ভাইরাল হয়েছে অনেক আগেই।

যে বক্তব্যে উজ্জীবিত হয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল সৌদি আরব।

বিশ্বকাপ ফাইনালের আগে নিজের দেশ ফ্রান্সকেও দিয়েছেন তিনি মেসিকে থামানোর টোটকা।

অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের জন্যই নাকি নিজের সেরাটা তুলে রেখেছিলেন আর্জেন্টাইন এ জাদুকর।

আজন্ম লালিত স্বপ্নপূরণের দিনে দুরন্ত ছন্দে থাকা মেসিকে কি থামানো সম্ভব? এ ভাবনায় ফরাসিদের রাতের ঘুম যখন উধাও হওয়ার দশা, তখনই এগিয়ে এলেন সৌদি আরবের ফরাসি কোচ হার্ভে রেনার্ড।

বিখ্যাত ফরাসি সংবাদপত্র লা’ইকুপে মেসিকে থামানোর কৌশল অনুসরণ করার পরামর্শ দিয়েছেন রেনার্ড।

যেখান থেকে মেসির কাছে বলের জোগান আসে, সে ইঞ্জিনকে নিষ্ক্রিয় করে দেওয়ার পরামর্শ তার। সেই ইঞ্জিন হলো ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগো ডি পল।

আর্জেন্টিনা দল এখন যে কৌশলে খেলছে, সেখানে ডি পলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রেনার্ড।

এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি, আমরা শুধু মেসির দিকে ফোকাস করিনি। ডি পলকেও চাপে রাখতে হবে। মেসির সেরা খেলাটা বের করে আনার জন্য ডি পলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কারণ তার কাছ থেকেই সবচেয়ে বেশি পাস যায় মেসির কাছে। আর্জেন্টিনা বল হারালে ডি পল রক্ষণেও নেমে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102