ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বস্তায় মিলল বিপুল পরিমাণ মাদক, আটক ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

ফেনীতে ২৯৭ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধারসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, কয়েকজন মাদক কারবারি ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে একটি ফিলিং স্টেশন সংলগ্ন রেস্টুরেন্টের সামনে মাদকসহ গাড়িতে উঠার জন্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে মো. ইমাম হোসেন, আল-আমিন, মো. বশির আহম্মেদ ও টারজান নামে চার মাদক কারবারিকে আটক করে। আটকরা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ডিমাতলী গ্রামের বাসিন্দা।

আটকদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের কাছে থাকা তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০ কেজি গাঁজা, তিন বোতল বিদেশি মদ ও ২৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তীর সিন্ডিকেটের মাধ্যমে ফেনী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102