মাদক সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় আজ সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সামনে হাজিরা দেওয়ার কথা বলিউড তারকা রাকুল প্রীত সিংয়ের। যদিও ইডির সামনে তিনি হাজির হবেন কিনা, তা জানায়নি ভারতীয় গাণমাধ্যমগুলো। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা পেছানোর আবেদন জানাননি তিনি।
বলিউড অভিনেতা নিয়ে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরেই বলিউডের মাদক যোগের কথা প্রকাশ্যে এসেছিল। নাম জড়িয়েছিল তেলেগু ছবির অভিনেত্রী রাকুল প্রীত সিংয়েরও। গত বছরের ৩ সেপ্টেম্বর এক দফায় তাকে জেরা করেছিলেন ইডির আধিকারিকরা। যদিও মাদক চক্রের বিষয়ে তিনি কিছু জানেন না বলে কেন্দ্রীয় তদন্তকারীদের জানিয়েছিলেন। তবে অভিনেত্রীর সেই দাবি বিশ্বাসযোগ্য মনে হয়নি ইডি আধিকারিকদের। তাই তাকে জেরার জন্য সমন পাঠিয়েছিলেন তারা।
ইডির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০১৭ সালের জুলাই মাসে দক্ষিণি সংগীতশিল্পী কেলভিন ম্যাসচেরানেসের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছিল। এলএসজি, এমডিএমএর মতো নিষিদ্ধ মাদক মিলেছিল। তারপরেই রবি তেজা, নভদীপ, তানিশ, রানা দাগ্গুবতিসহ তেলেগু ইন্ডাস্ট্রিজের একাধিক তারকাকে জেরা করেন ইডি আধিকারিকরা। ওই মামলাতেই ডেকে পাঠানো হয়েছে রাকুল প্রীত সিংকে।