ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভেড়ামারায় অবৈধ চিনিকল থেকে ১০০ মণ গুড় জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৯ বার পঠিত

কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া কাজিপাড়া এলাকায় অবৈধ চিনিকল থেকে ১০০ মণ গুড়ের বার জব্দ করেছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। জব্দকৃত গুড়ের বার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ল্যাবে টেস্টের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুনের নেতৃত্বে বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের কাজিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ গুড় প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার নির্দেশ দেন। অবৈধ গুড় প্রস্তুতকারক মালিক সুজন সরদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। গুড় প্রস্তুত করার খাবার সোডা, হাইড্রোস, ডালডা, বিভিন্ন পাউডার নষ্ট করে দেয়। অন্যদিকে একই এলাকার গনি মিয়া গুড়ের বিভিন্ন কালারের বার তৈরি করে ট্রলিট্রাক ড্রাইভার কাজলের পরিবহণের মাধ্যমে নাটোরে সরবরাহকালে কুষ্টিয়া ডিবি পুলিশের হাতে ২২০ পিস গুড়ের বার, যা আনুমানিক ১০০ মন আটক করেন।

ড্রাইভার কাজলের তথ্য গুড়ের বার তৈরি প্রতিষ্ঠানে বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায়। প্রতিষ্ঠানের মালিক পলাতক। ড্রাইভার কাজলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট রেকসোনা খাতুন জানান, জব্দকৃত ১০০ মণ গুড়ের বার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ল্যাবে টেস্টের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিধি মোতাবেক মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102