ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পায়ের ছাপ নিতে মেসিকে ব্রাজিলে আমন্ত্রণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৪৭ বার পঠিত

বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনায় পৌঁছেছে লিওনেল মেসিরা। বিমানবন্দরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে দলটি। নিজ দেশে পা রাখার পর থেকেই শুভেচ্ছা, সংবর্ধনায় সিক্ত হচ্ছেন বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসি। এই স্মরণীয় সময়ে মেসি আমন্ত্রণ পেয়েছেন ব্রাজিল থেকেও।

চির প্রতিদ্বন্দ্বীদের দেশের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের ‘হল অফ ফেমে’ মেসির নাম যুক্ত করতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মারাকানা স্টেডিয়ামের পরিচালনকারী রিও ডি জেনিরোর প্রাদেশিক ক্রীড়া সুপারইন্টেন্ডেন্স মেসিকে আমন্ত্রণ জানিয়েছেন। সুপারইন্টেন্ডেন্সের সভাপতি আদ্রিয়ানো সান্তোস মেসির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন আর্জেন্টাইন এফএ’র মাধ্যমে। আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, ‘মেসি এরই মধ্যে মাঠ ও মাঠের বাইরে তাঁর গুরুত্ব দেখিয়েছেন। তিনি এমন খেলোয়াড়, যিনি ফুটবলের বহু বছরের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে। তাকে মারাকানায় শ্রদ্ধা জানানোর চেয়ে উপযুক্ত কিছুই আর হতে পারে না। ’

মেসি যদি ব্রাজিলের আমন্ত্রণে সাড়া দিয়ে ব্রাজিলে যান, তাহলে বিরাট সম্মানে ভূষিত হবেন তিনি। ফুটবলের কিংবদন্তিদের সঙ্গেই তাঁর পায়ের ছাপও থাকবে মারাকানায়। ব্রাজিলের পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনো, রোনালদো নাজারিওর পাশাপাশি চিলির এলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার ডিজান পেটকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরিউ ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মারাকানায় গিয়ে পায়ের ছাপ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102