ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ষষ্ঠ বিশ্বকাপ খেলা নিয়ে ভালদানোকে যা বলেছিলেন মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৪৬ বার পঠিত

ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে গিয়ে শিরোপা নিয়ে দেশে ফিরেছেন লিওনেল মেসি। শিরোপা জয়ের পর তিনি বলেছেন, জাতীয় দলের জার্সিতে আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে চান। কোচ লিওনেল স্কালোনিরও এতে কোনো আপত্তি নেই। ৩৫ বছর বয়সেও মেসি যে দুর্দান্ত পারফর্ম করছেন, তাতে ২০২৬ বিশ্বকাপ খেলা তার পক্ষে অসম্ভব নয়।

কিন্তু মেসি কী ভাবছেন?
কাতার বিশ্বকাপের আগে ম্যারাডোনার বিশ্বকাপজয়ী দলের সদস্য হোর্হে ভালদানোর কাছে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন ষষ্ঠ বিশ্বকাপ খেলার প্রসঙ্গে। গতকাল সোমবার স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা কোপকে সেই সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে ভালদানো বলেন, ‘বিশ্বকাপের আগে আমি ওর সাক্ষাৎকার নিয়েছিলাম। রেকর্ডিংয়ের ফাঁকে ওকে বলেছিলাম, তুমি পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছ এবং আর কোনো ফুটবলার ছয়টি বিশ্বকাপ খেলেনি। ’

তবে মেসি ৩৯ বছর বয়সে আরেকটি বিশ্বকাপ খেলতে পারবেন কি না, সেটা নিয়ে ভালদানো নিজেই দ্বিধাগ্রস্ত। যদিও এবারের বিশ্বকাপে পেপে, দানি আলভেসদের মতো অনেক বয়স্ক ফুটবলার খেলেছেন। ওই সাক্ষাৎকারে মেসির জবাব নিয়ে ভালদানো আরো বলেন, “আমার কথা শুনে মেসি বলল, ‘আমি যদি বিশ্বচ্যাম্পিয়ন হই তবে আমি পরের বিশ্বকাপ পর্যন্ত আমার জার্সিটি রাখব। ’ তবে আমরা দেখব মেসি আসলেই ষষ্ঠ বিশ্বকাপ খেলতে সক্ষম হয় কি না। কারণ ফুটবল দেখিয়েছে যে ছয়টি বিশ্বকাপ খেলা কার্যত অসম্ভব। ”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102