ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্বাচনকে কেন্দ্র করে কোনো চাপ নেই: সিইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

আগামী ১২তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতদের কোনো চাপ নির্বাচন কমিশনের ওপর নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মির্জাগঞ্জ উপজেলার জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতরা যে মন্তব্য দিচ্ছেন সে বিষয়ে নির্বাচন কমিশনার হিসেবে কোনো মন্তব্য আমার নেই। তারা যে মন্তব্য দিচ্ছেন সেটি রাষ্ট্রদূত ও সরকারের বিষয়। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে নির্বাচনে কোনো দলকে বাধ্য করা হচ্ছে না। আমরা নির্বাচনে সকল দলকে অংশগ্রহণ করতে আহ্বান করছি। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচন আরও অংশগ্রহণ মূলক হবে। আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সকল বিরোধী দল অংশগ্রহণ করবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক একেএম হুমায়ুন কবির, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, (IDEA) প্রকল্প (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ জেলার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় ভোটাররা।

প্রধান নির্বাচন কমিশনার আগামী দুইদিন পটুয়াখালী জেলায় অবস্থান করবেন। এর মধ্যে বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102