ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাইভেটকার দুর্ঘটনায় বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় ২ যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার হাতিয়া এলাকায় রেল লাইনে হাটতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওই দুই যুবক নিহত হন।

নিহতরা হলেন, পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে সাগর (৩৫) ও একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের লিয়াকতের ছেলে সজিব (৩৩)।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বিষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকরা রাতে প্রাইভেটকার যোগে ঢাকা হতে পাবনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় আসলে অপর একটি প্রাইভেটকার ওভারটেক করার সময় তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে নেমে যায়। পরবর্তীতে চালক গাড়িটিকে ওপরে উঠানোর সময় নিহতরা রেল লাইনের ওপর হাঁটাহাঁটি করতে থাকেন। এ সময় ঢাকা গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় তারা নিহত হন।

তিনি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102