ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিকনিকে গিয়ে পদ্মায় ডুবে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ, স্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত
সালাহউদ্দিন কাদের রূপম ও মানজুরি তানভীর নিশি দম্পতি। ছবি: সংগৃহিত

পদ্মা নদীতে গোসল করতে নেমে সালাহউদ্দিন কাদের রূপম (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। একই ঘটনায় তার তার স্ত্রী মানজুরি তানভীর নিশির (৩২) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সীমানায় থাকা গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জের বিপরীতে বালুগ্রাম নামক স্থানে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মধ্যে পড়েছে। সেখানে পিকনিকে গিয়ে আজ এ দুর্ঘটনা ঘটে। রাত সোয়া ৮টা পর্যন্ত পদ্মা নদীতে নিখোঁজ ছিলেন ব্যাংক কর্মকর্তা।

পদ্মায় নিখোঁজ সালাহউদ্দিন কাদের রূপম উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত। তিনি রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমন্তপুরের বাসিন্দা। তার সহধর্মিণীর নাম মানজুরি তানভীর নিশি। তিনি পেশায় গৃহিনী। এই দম্পতিসহ প্রায় ২০ জন শ্রীমন্তপুর এলাকা থেকে আজ দুপুরে নৌকায় চড়ে পদ্মার বালুগ্রাম চরে পিকনিকে গিয়েছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে লিডার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পাঁচ সদস্যের ডুবুরি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়।

তারা দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত নিখোঁজ ব্যাংক কর্মকর্তার সন্ধানে সেখানে উদ্ধার অভিযান চালায়। কিন্তু সন্ধান না পাওয়ায় আলোর স্বল্পতার কারণে সন্ধ্যা ৭টায় উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়। আগামীকাল শনিবার (২৪ ডিসেম্বর) ভোর ৬টার পর থেকে আবারও উদ্ধার অভিযান চলবে বলেও জানান এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এদিকে, প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন- চাঁপাইনবাবগঞ্জের পাদ্মার চরে পিকনিকে গিয়ে রান্না শেষ হলে কয়েকজন পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় স্রোতের তোড়ে ব্যাংক কর্মকর্তা সালাহউদ্দিন ও মানজুরিসহ আরও তিনজন নদীতে তলিয়ে যান। এরপর অন্যরা নদীতে নেমে মানজুরিসহ দুজনকে উদ্ধার করেন। তাদের হাসপাতালে নেওয়ার পথে মানজুরির মৃত্যু হয়। নিশি ক্রিকেটার সানজামুল ইসলামের বড় বোন এবং নিখোঁজ সালাউদ্দিন কাদের দুলাভাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102