ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারাবন্দি রিজভীর মুক্তি ও সুচিকিৎসার দাবি স্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৩ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছেন তার স্ত্রী আরজুমান আরা বেগম। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের বাসায় সাংবাদিকদের আলাপকালে তিনি এসব দাবি জানান।

আরজুমান আরা বেগম বলেন, দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিকসসহ নানা জটিল রোগে আক্রান্ত তিনি। এর আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন করোনায়। দুই বারই তিনি মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন। বর্তমানে কারাগারে তিনি খুব অসুস্থ হয়ে পড়ছেন।

আরজুমান আরা বেগম বলেন, আমার স্বামীর (রুহুল কবির রিজভী) আগের রোগগুলো আরও বেড়েছে। করোনায় তার ফুসফুসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে সবসময় গরম পানি খেতে হতো। কারাগারে সে সুবিধা পাচ্ছেন না। তিনি অতীতে ডিভিশন পেলেও এখনো তাকে ডিভিশন দেওয়া হয়নি। এতটাই অসুস্থ হয়ে পড়ছে যে তিনি অন্যের সহায়তা ছাড়া একা চলাফেরা করতে পারে না। বাথরুমেও যেতে হয় অন্যের সহায়তায়। তিনি অবিলম্বে রিজভীর সুচিকিৎসা ও মুক্তির দাবি জানান।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে রুহুল কবির রিজভীকে গ্রেফতার করে। তিনি কারাগারে রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102