ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাস্তার পাশের ধানি জমির ঝোপের ভেতর মিললো নবজাতকের মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রাস্তার পাশের ধানি জমির ঝোপের ভেতর থেকে গামছা প্যাঁচানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর-রামেশ্বপুর রাস্তার পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকালে সড়কের পাশে ধানি জমিতে মানুষজন ময়লা গামছা দিয়ে প্যাঁচানো একটি মৃত নবজাতক দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অনিক দেব ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে স্থানীয়দের নিয়ে দাফনের ব্যবস্থা করেন।

স্থানীয়দের ধারণা, রাতে কিংবা ভোরে কেউ হাসপাতাল থেকে ডেলিভারি শেষে নবজাতকটি ফেলে দিয়েছে।

আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজু বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102