ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে সময় টিভি’র সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

শেরপুর: শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেসরকারি টেলিভিশন সময় টিভি’র শেরপুর জেলা রিপোর্টার শহিদুল ইসলাম হিরার ওপর হামলার ঘটনায় আরেক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,

২৩ ডিসেম্বর শুক্রবার রাতে সময় টেলিভিশনের শেরপুর জেলা রিপোর্টার শহিদুল ইসলাম হিরা’র উপর হামলা মামলার এক আসামী নয়ানী বাজারে বিচরণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে নবীনগর টুন্ডাপাড়া মহল্লার দুলাল মিয়ার ছেলে আব্দুর রশিদ (২৫) কে গ্রেফতার করে।

পরে তার স্বীকারোক্তিতে আরও কয়েক জনের নাম জানতে পারে র‌্যাব সদস্যরা। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি র‌্যাব।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর রোববার জেলা শহরের নয়ানীবাজার এলাকা এ হামলার ঘটনা ঘটে। সেদিন নয়ানী বাজারের একটি মশলার দোকানের পাশে মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে সাংবাদিক হিরা’র উপর হামলা চালায় রশিদ, মানিকসহ তার সহযোগীরা। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে আবারও রশিদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল হিরা’র উপর হামলা চালায়। এতে নাক-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন তিনি। এসময় হামলাকারীরা তার মোবাইল ফোনসহ নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে। পরে পুলিশ ও সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করান। এঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে ১৪ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102