ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভিনেতা রোনান ভাইবার্ট মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫২ বার পঠিত

হলিউড অভিনেতা রোনান ভাইবার্ট আর নেই। তিনি ফ্লোরিডার একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এ অভিনেতার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন তার ম্যানেজার শ্যারন ভিট্রো। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন ভাইবার্ট। অবস্থার অবনতি হলে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি।

১৯৬৪ সালে ইংল্যান্ডের কেমব্রিজশায়ারে জন্মগ্রহণ করেন ভাইবার্ট। জীবনের বেশিরভাগ সময় লন্ডনে কাটিয়েছেন তিনি। তবে শেষ সময়ে এসে থিতু হন ফ্লোরিডায়। শেষ দিনগুলো তিনি সেখানেই কাটিয়েছেন।

একাধিকবার পর্দায় নিজেকে প্রমাণ করেছেন ভাইবার্ট। হলিউডকে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘দ্য স্নোম্যান’, ‘সেভিং মিস্টার ব্যাংকস’, ‘ড্রাকুলা আনটোল্ড’, ‘শ্যাডো অফ দ্য ভ্যাম্পায়ার’, ‘দ্য ক্যাটস মিও’, টম্ব রাইডার ২ ’, ‘ট্রিস্টান এবং আইসোল্ড’, ‘দ্য পিয়ানিষ্ট’ উল্লেখযোগ্য।

জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে হলিউডে। অনুরাগীরা তাকে হারিয়ে অনেকটা স্তব্ধ। সহকর্মীরা এরইমধ্যে নেট দুনিয়ায় তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102