ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৬ দিনেও খোঁজ মিলেনি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিখোঁজ যুবকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

ছয়দিনেও খোঁজ মিলেনি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু আনতে যাওয়া শামিম রেজার (২৫)। নিখোঁজের স্বজনদের অভিযোগ, বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা মিলছে না।

এদিকে ছেলের মুখ দেখতে অপেক্ষার প্রহর গুনছেন মা শেরিনা বেগম ও বাবা বাইরুল ইসলাম। শামিম উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের সড়াপাড়া গ্রামের বাইরুল ইসলামের ছেলে।

স্বজনরা বলছেন, গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শামিম নিহত হয়েছে শুনেছি। তবে বিজিবির সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আমরা শামিমের মরদেহ ফেরত চাই।

নিহতের মা শেরিনা বেগম বলেন, ঘটনার কয়েকদিন আগেই আমার ছেলে নওগাঁ থেকে ধান কেটে এসেছে। শামিম কোনোদিন ভরতে যায়নি। তবে এবার কেন এসব কাজে গিয়ে জীবনটা দিতে গেল। এ কথা ভেবে দুশ্চিন্তায় আমার রাতে ঘুম আসে না। সারাক্ষণ রাস্তায় দিকে তাকিয়ে থাকি কখন আমার শামিম বাড়ি আসবে। কিন্তু এ মন যে বোঝে না, আমার শামিম যে বেঁচে নেই।

শামিমের বাবা বাইরুল ইসলাম বলেন, গত ১৮ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়েছিল শামিম। রাতে বাড়ি আসেনি। পরদিন সকালে লোখ মুখে শুনতে পাই সে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে নিহত হয়েছে। তবে এখনো আমার ছেলের মরদেহের কোনো খোঁজ পেলাম না। আমরা বিজিবির সঙ্গে কথা বলেছি। কিন্তু কোনো লাভ হয়নি।

শামিমের চাচা জিয়াউর রহমান বলেন, ১৮ ডিসেম্বর গরু আনতে কয়েকজন রাখালের সঙ্গে ভারতে যায় শামিম। অন্যরা বাড়ি ফিরে এলেও ৬ দিন ধরে নিখোঁজ শামিম। ফিরে আসা অন্য রাখালরা জানায়- শামিম বিএসএফেরর গুলিতে মারা গেছে। কিন্তু এখন পযন্ত শামিমের মরদেহের কোনো খোঁজ পাচ্ছি না।

চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন বলেন, আপনি যেমন স্থানীয়দের কাছে শামিম নিহতের ঘটনা শুনেছেন। আমিও শুনেছি। তাদের তথ্যমতে ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে। বিএসএফের পক্ষ থেকেও আমাদেরও কোনো কিছু জানানো হয়নি।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102