ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলন্ত প্রাইভেটকার থেকে লাফ দিল গরু!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

চলন্ত একটি প্রাইভেটকার থেকে আচমকা ঝাঁপ দিয়ে মহাসড়কে ছিটকে পড়ে একটি গর্ভবতি গাভি। এ সময় সড়কে পাশে বসবাসকারী লোকজন ছুটে এসে গরুটিকে উদ্ধার করলেও চালকবিহীন অবস্থায় প্রাইভেটকারটি পড়ে ছিল সড়কে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। আজ সোমবার ভোরে এ ধরনের ঘটনা ঘটেছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের দশালিয়া নামক স্থানে।

ধারাণা করা হচ্ছে সংঘবদ্ধ চোরের দল গরু চুরি করে প্রাইভেটকার দিয়ে নিয়ে যাওয়ার সময় এ ধরনের ঘটনা ঘটে। স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, আজ সোমবার ভোর সাড়ে পাঁটার দিকে মহাসড়কের ওই স্থানে বিকট শব্দ হয়। এ সময় দশালিয়া গ্রামের আব্দুল মন্নাছ দেখতে পান মহাসড়কের মাঝখানে একটি সাদা রঙের প্রাইভেটকার (যার নম্বর-ঢাকা মেট্রো-খ ১১-০৮০৭) দাড়িঁয়ে আছে। পাশেই সড়কে পড়ে রয়েছে একটি গরু।

এ সময় আব্দুল মন্নাছ চিৎকার দিলে বেশ কিছু লোকজন ছুটে এসে দেখেন প্রাইভেট কারের ভিতরে কোনো লোকজন নেই। অনেক খোঁজাখুজি করেও কাউকে পাওয়া যায়নি। এক পর্যায়ে দেখতে পান প্রাইভেটকারের ভিতরে পিছনের সিট খোলা। তাছাড়া ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোবর ও খড়।

প্রত্যক্ষদর্শী বকুল মিয়া জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে মনে করা হচ্ছিল সড়কের পাশের কোনো বাড়ি থেকে গরু ছুটে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে গরুটি আহত হয়। পড়ে ধারণা করা হয় চোরের দল গরু চুরি করে প্রাইভেটকার দিয়ে নেওয়ার সময় ভেতর থেকেই গরুটি ঝাঁপ দিয়ে মহাসড়কে পড়ে যায়।

থানায় গিয়ে দেখা যায় সাদা রঙের প্রাইভেটকারের পিছনের দুইপাশে গ্লাস কালোরঙের। ভিতরে কি আছে বাহির থেকে দেখা যায় না।

এ বিষয়ে নান্দাইল থানার উপপরিদর্শক বাবলু রহমান খান জানান, এ ঘটনায় চোরচক্রটির সন্ধান ছাড়াও গরুর প্রকৃত মালিকের খোঁজ করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102