ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুর সিটি নির্বাচন; ইভিএমের বিভিন্ন ত্রুটির কারণে ভোটগ্রহণে বেশি সময় লাগছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত
প্রতীকী ছবি

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমের বিভিন্ন ত্রুটির কারণে ভোটগ্রহণে বেশি সময় লাগছে। এছাড়াও অনেকের আঙুলের ছাপ ঠিকমত লাগছে না। এছাড়াও বিচ্ছিন্নভাবে বিভিন্ন বুথে নানা ত্রুটির কারণে নানা ভোগান্তির শিকার হচ্ছেন ভোটাররা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। শীত উপেক্ষা করে কেন্দ্রে আসছেন ভোটাররা। সকাল সোয়া ৯টার দিকে নগরীর আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

সকাল ৮টা ৫০ মিনিটে ভোট দেওয়ার জন্য কক্ষে ঢুকলে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রুটি দেখা দেয়। ভোট দিতে না পেরে ভোট কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন মোস্তাফিজার রহমান।

তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে গিয়ে দেখি ইভিএম হ্যাং হয়েছে। এই যদি ইভিএমের অবস্থা হয়, তাহলে মানুষ ভোট দেবে কীভাবে? আমরা প্রথম থেকে ইভিএম সচল রাখতে বলেছিলাম, কিন্তু রিটার্নিং অফিসার কথা শোনেননি। এই মেশিনে যে সমস্যা তা আজ প্রমাণ হয়েছে।’

ইভিএমে ত্রুটির বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ‘দ্রুতই মেশিন ঠিক করা হয়েছে। একটি কক্ষে সমস্যা হয়েছে, সবগুলোতে সমস্যা নেই।’

ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার সরিফুল ইসলাম বলেন, ‘ইভিএমে সামান্য সমস্যা হয়েছিলো, ঠিক হয়ে গেছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102