ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুরো বাংলাদেশই এখন কারাগার: মঈন খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৫২ বার পঠিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতায় থাকার নেশা পেয়ে বসলে সরকার এমন একটি পর্যায়ে উপনীত হয় যে দেশের মানুষের কথা ভুলে যায়। ক্ষমতায় থাকার জন্য তারা খুন, গুম, অত্যাচার শুরু করে। বাংলাদেশ এখন সে পরিস্থিতিতে আছে। পুরো বাংলাদেশই এখন কারাগারে পরিণত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের অন্য নেতাদের মুক্তির দাবিতে রাশেদ ইকবাল খান মুক্তি পরিষদ এ প্রতিবাদ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান বলেন, আমরা বিরোধীদলের রাজনীতি করি। আমরা সরকারের বিরোধী নই, সরকারের অন্যায়ের বিরোধী। সংবিধান বলে, সরকারের ভুল কাজে জবাবদিহি নিশ্চিত করা বিরোধীদলের কাজ। আমরা গণতন্ত্রে বিশ্বাসী।

বর্তমান সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে বিরোধীদলকে নিঃশেষ করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

সরকারের সমালোচনা করে মঈন খান বলেন, বাংলাদেশের মানুষের চরিত্র হচ্ছে, তারা কথা বলতে চায়, চিন্তার স্বাধীনতা চায়। স্বাধীনতার এতো বছর পর কি আমরা তা অর্জন করেছি? এ প্রশ্ন তরুণ প্রজন্মকে করতে হবে।

‘যে দল গণতন্ত্র চায় না, তারা কীভাবে স্বাধীনতার পক্ষের হতে পারে’- প্রশ্ন রাখেন তিনি।

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, আওয়ামী লীগ বলে, বিএনপিতে মানুষের আস্থা নেই। তাহলে ১০টি বিভাগীয় সমাবেশ কীভাবে সফল হয়েছে?

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে ও ছাত্রদল সহ-সভাপতি করিম প্রধানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূইয়া জুয়েল প্রমুখ বক্তৃতা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102