ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেট্রোরেলে আগারগাঁও যেতে ১০ মিনিট লাগল প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

মেট্রোরেলের যাত্রা শুরু হলো দেশে। এই প্রথম যাত্রী নিয়ে দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশনে পৌঁছাল মেট্রোরেল। তবে যাত্রীদের বেশিরভাগই ভিআইপি।

মেট্রোরেলের প্রথম এই যাত্রার যাত্রী হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য, ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতা ও আমন্ত্রিত অতিথিরা।

বুধবার বেলা ২টায় দিয়াবাড়ি স্টেশন থেকে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা করে। মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে আগারগাঁও স্টেশনে পৌঁছায় মেট্রোরেল। সেখানে পৌঁছানোর পর মেট্রোরেল থেকে হাসিমুখে নেমে আসেন প্রধানমন্ত্রী ও অন্য যাত্রীরা।

দুপুর ১টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী দিয়াবাড়ি স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। তার আগে তিনি মেট্রোরেলের টিকিট (কার্ড) কেনেন। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। তিনিও টিকিট কেনেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী পাশাপাশি আসনে বসে আগারগাঁওয়ের উদ্দেশে যান।

আমন্ত্রিত অতিথিরা সবাই টিকিট কেটে মেট্রোরেলে চড়েন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102