ads
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে গোপন কক্ষে ঢুকে ইভিএমের বাটনে চাপ, কারাগারে নৌকার এজেন্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত
দণ্ডপ্রাপ্ত পোলিং এজেন্ট

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপন কক্ষে ঢুকে ইভিএমের বাটনে চাপ দেওয়ায় আওয়ামী লীগ প্রার্থীর এক পোলিং এজেন্টকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট।

পাশাপাশি ভোটগ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. আলী হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচন চলাকালীন তাকে প্রিসাইডিং কর্মকর্তার হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবপুর মুসলিম হাইস্কুল কেন্দ্রে তাদের এই সাজা দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম। দণ্ডপ্রাপ্ত পোলিং এজেন্ট একই ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি শিবপুর মুসলিম হাইস্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী দিলদার হোসেন ওরফে জুনায়েদের পোলিং এজেন্ট ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর মুসলিম হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, ‘কেন্দ্রে দায়িত্বে থাকা পোলিং এজেন্টকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আলী হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নির্বাচন চলাকালীন পর্যন্ত প্রিসাইডিং কর্মকর্তার হেফাজতে রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।’

নোয়ান্নই ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাঈন বলেন, ‘ভোটগ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম তাদের এই সাজা দিয়েছেন।’

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন করে ওই পোলিং এজেন্ট গোপন কক্ষে ঢুকে এক নারী ভোটারের ভোট নিজেই ইভিএম বাটন টিপে তার পছন্দের প্রার্থীকে দিয়ে দেন। এ সময় ওই কেন্দ্র পরিদর্শনে যাওয়া নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে তার ভোট দিয়ে দেওয়ার অভিযোগ করেন ওই নারী ভোটার। এ সময় নির্বাচনের দায়িত্ব পালন করা সিনিয়র ম্যাজিস্ট্রেট তৌহিদুল আলম তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই পোলিং এজেন্টকে ছয় মাসের কারাদণ্ড দেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102