ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোবিন্দগঞ্জে পাওয়া গেল কষ্টিপাথর সদৃশ মূর্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩২ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৩ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বলেন, সকালে ওই গ্রামের সৈয়দ মকবুল আলীর জমি এক্সেবেটর দিয়ে খনন করছিল শ্রমিকরা। এসময় কালো রঙের মূর্তিটি পাওয়া যায়। খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, মূর্তিটির ওজন সাড়ে তিন কেজি এবং উচ্চতা ৭ ইঞ্চি। নারীর প্রতিকৃতির এ মূর্তিটি কোনো দেবীর হতে পারে। এটি কষ্টিপাথর কিনা নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক বলেন, মূর্তিটি কষ্টি পাথরের তৈরি বলে ধারণা করা হচ্ছে। ধাতব পদার্থের লোহা ও ব্লেড মূর্তির সংস্পর্শে আনলে তা চুম্বকের মতো গায়ে আটকে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102