ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন বছরের শুরুতেই সমর্থকদের যে বার্তা দিলেন মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ৫৫ বার পঠিত
ছবি : মেসির ফেসবুক থেকে

পুরোনো ক্যালেন্ডার বদলে আজ থেকে শোভা পাচ্ছে নতুন ক্যালেন্ডার। ২০২২ সাল বিদায় নিয়ে শুরু হয়েছে ২০২৩ সাল। ফুটবল ইতিহাসে এক মহানাটকীয় বছর ছিল ২০২২। ক্রিস্টিয়ানো রোনালদো-নেইমারদের কান্নার চিত্র ফুটে ওঠে সদ্য বিদায় নেয়া সালটির দিকে তাকালে। তবে তার থেকেও বেশি ভেসে ওঠে লিওনেল মেসির বিশ্বকাপ উদযাপনের চিত্র।

মেসির জন্য স্বপ্নের মতো একটি বছর ছিল ২০২২। বছরের শেষ মুহূর্তে তার হাতে ধরা দিয়েছে অধরা সোনালী ট্রফি। তাইতো এখনও সেই আমেজেই মজে আছেন আর্জেন্টাইনদের তৃতীয় বিশ্বকাপ জয়ের নায়ক। কাতারে বিশ্বকাপ জয়ের দ্বিতীয় দিনের মাথায় নিজ দেশে যান মেসি। এরপর থেকেই নিজের শহরে, নিজ বাড়িতে আনন্দ-উৎসবে মেতে আছেন এই তারকা।

সাবেক সতীর্থদের নিয়ে করেছেন বড় দিনের উৎসব। এরপর পরিবার ও বিশ্বকাপ দলের কয়েকজন সতীর্থকে নিয়েও আয়োজন করেন বিশাল পার্টি। আনন্দের মাঝে ডুবে থাকা মেসি তার সর্তীথ, বন্ধু ও সমর্থকদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভুলেননি।

২০২২ সালের শেষ দিনে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে তিন পুত্র ও স্ত্রীসহ নিজের চারটি ছবি শেয়ার করেন মেসি। যেখানে আর্জেন্টাইন সুপারস্টার লেখেন, ‘এমন একটা বছর শেষ হলো, যা আমি কখনো ভুলব না। যে স্বপ্নের পেছনে ছুটেছি, সেটা অবশেষে সত্যি হয়েছে।’

এরপর পরিবার ও বন্ধুদের প্রসঙ্গে এলএম টেন লেখেন, ‘তবে এর কোনো অর্থই থাকত না যদি এই আনন্দটা ভাগ করে নেয়ার মতো আমার দারুণ একটা পরিবার না থাকত। যদি সে বন্ধুরা না থাকত যারা আমাকে সবসময় সমর্থন করে গেছে; আমি যখনই পড়ে গেছি, তখন যারা আমাকে মাটিতে পড়ে থাকতে দেয়নি।’

পুরো বিশ্বে তার সমর্থকদেরও ধন্যবাদ মেসি আরও লেখেন, ‘এই বিশেষ স্মৃতিটা আমি তাদের সঙ্গেও ভাগ করে নিতে চাই, যারা আমাকে অনুসরণ করে, আমাকে সমর্থন করে। এই ভ্রমণটা আমি আপনাদের সবার সঙ্গে ভাগ করতে পেরেছি, বিষয়টা অসাধারণ। আর্জেন্টিনা, প্যারিস, বার্সেলোনা আর বিশ্বজুড়ে অগণিত শহর আর দেশ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, এটা ছাড়া এখানে আসা সম্ভব হতো না আমার পক্ষে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102