ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কমল এলপি গ্যাসের দাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ৩৩ বার পঠিত
কমলো এলপিজি গ্যাসের দাম

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ১২ কেজির এলপি গ্যাসের দাম ৬৫ টাকা কমে বিক্রি হবে।

এখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে ব্যয় হবে ১ হাজার ২৩২ টাকা। এত দিন এর জন্য দিতে হতো ১ হাজার ২৯৭ টাকা।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে।

এর আগের মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৪৬ টাকা বেড়েছিল। আজ দুপুরে জানুয়ারির জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে আজ এলপি গ্যাসের নতুন দামের ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। তিনি বলেন, ১৮টি কোম্পানির মধ্যে ১৬টি কোম্পানির আমদানির ঋণপত্র দেখে ডলারের বিপরীতে টাকার বিনিময় হারের গড় হিসাব করা হয়েছে। এতে ডলারের বিপরীতে বিনিময় হার ১০৫ টাকা ৬৩ পয়সা। গত মাসে ছিল ১০৫ টাকা ২২ পয়সা। ডলারের দাম আগের মতো ৮০ থেকে ৮৫ টাকায় থাকলে ভোক্তারা বেশি উপকৃত হতেন।

বিইআরসি আরও জানায়, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বেসরকারি খাতে ভোক্তাপর্যায়ে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০২ টাকা ৭০ পয়সা। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৭ টাকা ৪১ পয়সা, যা আগে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।

দাম ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মকবুল-ই-এলাহী চৌধুরী, আ ব ম ফারুক, মোহাম্মদ বজলুর রহমান ও মো. কামরুজ্জামান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102