ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ২৩ বার পঠিত

শরীয়তপুরের ডামুড্যায় প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে কাউছার মাঝি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা টি ঘটে।

কাউছার মাঝি উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ড চরভয়রা গ্রামের মো. বারেক মাঝির ছেলে। নিহত কাউছার জীবিকা নির্বাহের জন্য আগামী ১২ তারিখ সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল।

স্থানীয় ও থানাসূত্রে জানা যায়, সোমবার কাউছার ও তার পরিবারের সদস্যরা ঢাকা যায় তার ভাই সিঙ্গাপুর প্রবাসী আল আমিন মাঝিকে গ্রামের বাড়িতে আনার জন্য। ভাইকে নিয়ে তারা রাত ১০টার সময় ভাড়া করা প্রাইভেটকারে করে গ্রামে আসছিলেন। প্রাইভেটকারটি উপজেলার কনেশ্বর ইউনিয়নের মাঝেরটেক নামক এলাকায় এলে কুয়াশা ঘনত্ব বেশি থাকায় উল্টে পাশের পুকুরে পড়ে যায়। এতে গাড়িতে থাকা কাউছারসহ পাঁচজন ভেতরে আটকে যায়। এ সময় টহল পুলিশ ও স্থানীয়রা এসে তাদের গাড়ি থেকে বের করে পুলিশের ভ্যানে করে হাসপাতালে পাঠান। পথিমধ্যেই কাউছার মারা যায়। বাকিদের মধ্য একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

স্থানীয় দুলাল পেদা বলেন, হঠাৎ করেই অনেক চিৎকার শুনে আমি ঘর থেকে বের হয়। পরে রাস্তার পাশে পুকুরের মধ্যে একটি প্রাইভেটকার পড়ে থাকতে দেখি। এ সময় আমি আরও অনেকে মিলে আমরা দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

ডামুড্যা থানার এসআই সফি উল্লাহ বলেন, আমরা রাতে টহলে ছিলাম। হঠাৎ করেই ডাক-চিৎকার শুনতে পেয়ে আমরা ছুটে আসি। স্থানীয়দের সহায়তায় আমরা সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পথে কাউছার নামে একজনের মৃত্যু হয়।

ডামুড্যা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসেম সিকদার বলেন, আমরা রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে আমরা যাওয়ার আগেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। পরে আমরা নেমে গাড়িটি সার্জ করি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102