ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধার ভোটগ্রহণ সিসি ক্যামেরায় মনিটরিং করছে ইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ২৫ বার পঠিত

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। উপ-নির্বাচনের ভোটগ্রহণ সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছে নির্বাচন কমিশন।

বুধবার নির্বাচন কমিশনের পঞ্চম তলায় কন্ট্রোল রুমে সকাল সাড়ে আটটা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে গাইবান্ধা-৫ আসনের নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে এই আসন গঠিত। আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন।
সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার আনিছুর রহমান কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

আসনটিতে মোট ১৭টি ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ১৪৫টি। ভোট কক্ষ রয়েছে ৯৫২টি। মোট ১২৪২টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। গাইবান্ধার এই আসনে মোট ৩২টি চরাঞ্চল রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের এসব ভোট কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ভোট প্রদান প্রক্রিয়া সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দু’টি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল সাড়ে ৮ থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন, কুমিল্লা সিটি কর্পোরেশন, ঝিনাইদহ পৌরসভা, ইতিপূর্বে বাতিলকৃত গাইবান্ধা-৫ উপ-নির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় গাইবান্ধা-৫ এর পুনরায় অনুষ্ঠিত উপ-নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102