ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের টানে বিশ্বনাথে জার্মান শিক্ষিকা, বিয়েতে ১০ হাজার মেহমান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ২৯ বার পঠিত

‘মন আছে বলে ভালোবাসার খুব প্রয়োজন, স্বপ্ন আছে বলে ভালোবাসার এত আয়োজন। ’ মানুষ ভালোবাসার পাগল, একটুখানি ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারে।

যেমনটি করে দেখিয়েছেন জার্মান তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যায়ের শিক্ষিকা মারিয়া।
ভালোবাসার মানুষকে আপন পেতে সুদূর জার্মান থেকে সিলেটের বিশ্বনাথে ছুটে এসেছেন মারিয়া।

জার্মান থেকে এসে সরাসরি প্রেমিক সিলেটের বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে আব্রাহাম হাসান নাঈমের বাড়িতে ওঠেছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মুসলিম রীতিতে বর্ণাঢ্য আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বিশ্বনাথের জনৈক ব্যক্তির মাধ্যমে নাঈমের সঙ্গে মারিয়ার পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরে কথোপকথন, একে অন্যকে বুঝতে শুরু করেন। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাঈম ও মারিয়ার।

একপর্যায়ে মারিয়া জার্মান যেতে নাঈমকে আমন্ত্রণ জানায়। যদিও নাঈম মারিয়াকে বাংলাদেশে আসতে বলেন। উভয়ের পরিবার তাদের বিয়ের সিদ্ধান্ত নেয়।

এর প্রেক্ষিতে গত ২৩ ডিসেম্বর সুদূর জার্মান থেকে বাংলাদেশে আসেন মারিয়া। এরপর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। রাজকীয় এ বিয়ের অনুষ্ঠানে পুরো গ্রামের মানুষকে দাওয়াত করা হয়। অন্তত ১০ হাজারের বেশি লোকজনকে আপ্যায়ন করানো হয়।

বিয়ের এ অনুষ্ঠান ঘিরে ব্যাপক আলোচনা পুরো বিশ্বনাথজুড়ে। আর জার্মানি তরুণীকে এক নজর দেখতে প্রতিদিন ওই বাড়িতে ভিড় করছেন লোকজন।

নাঈমের চাচাতো ভাই আবদুল বাতিন বলেন, মারিয়া জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি পিএইচডিও করছেন। আর নাইমও পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।

এদিকে, নিজের দাম্পত্য জীবনের জন্য সবার শুভকামনা চেয়েছেন নাঈম-মারিয়া দম্পতি।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মারিয়া বলেন, প্রথমবার বাংলাদেশে এসে আমি খুব আপ্লুত। যদিও জার্মানের সঙ্গে এদেশের অনেক তফাৎ। তারপরও আমি এখানে এসে খুব খুশি। দারুণ অনুভূতি, সবাই আমার দেখভাল করছে। এখানের পরিবেশও অসাধারণ, এটা আমার পছন্দ হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102