ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আসুন, একসঙ্গে নির্বাচন করি: বিএনপিকে কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ৩৮ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। অসাংবিধানিক, অস্বাভাবিক সরকার আমরা চাই না। বাংলাদেশের জনগণ এই অস্বাভাবিক সরকার চায় না

তিনি বলেন, যেভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একইভাবেই নির্বাচন হবে। সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। সরকার শুধুমাত্র তার রুটিন দায়িত্ব পালন করবে।

শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি বিরোধী দলকে (বিএনপি) আহ্বান জানাব- আপনারা নির্বাচনে আসবেন। অস্তিত্বের জন্য আসতেই হবে। শুধু শুধু দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন কেন, ভোটারদেরকে শাস্তি দিচ্ছেন কেন আন্দোলনের নামে। সামনে আপনাদের আরও ভয়ংকর প্রোগ্রাম আছে বলে আমরা শুনি। এসব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি আপনাদের। আগামী নির্বাচনে আসার জন্য প্রস্তুতি নিন। আসুন, আমরা একসঙ্গে নির্বাচন করি। নির্বাচন সুষ্ঠুভাবে হবে, অবাধ হবে। এই দুইদিন আগে যে নির্বাচন হয়েছে সেই রকম নির্বাচন হবে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের চ্যালেঞ্জিং বছর চলছে। সামনে আমাদের আরও চ্যালেঞ্জিং বছর আসতে পারে। আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় ২২তম সম্মেলন করেছি, জেলা-উপজেলা পর্যায়ে কমিটি দিয়েছি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ইনশাআল্লাহ, আওয়ামী লীগ প্রস্তুত।

A

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102