ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেলের পর এবার অবসর ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৫৪ বার পঠিত

একই দিনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন দুই তারকা ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিস ও ওয়েলসের অধিনায়ক গ্যারেথ বেল। লরিস ক্লাব ক্যারিয়ার চালিয়ে গেলেও সব ধরনের ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন বেল।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানান ওয়েলস তারকা বেল। তবে ভবিষ্যতে অন্য কোনো পরিচয়ে ফুটবলে ফিরবেন নাকি আলোচিত গলফে গড়বেন পরবর্তী ক্যারিয়ার সে ব্যাপারে অবশ্য এখনো কিছুই জানাননি তিনি।

ওয়েলসের হয়ে সর্বোচ্চ ১১১ ম্যাচ খেলে রেকর্ড ৪১ গোল করেছেন বেল। ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারে খেলেছেন সাউদাম্পটন, টটেনহ্যাম, রিয়াল মাদ্রিদ ও লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে।

অনেকটা অনুমিতভাবে জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক হুগো লরিস। তবে চালিয়ে যাবেন টটেনহ্যামের হয়ে ক্লাব ক্যারিয়ার। ফ্রান্সের হয়ে খেলেছেন রেকর্ড ১৪৫ ম্যাচ। যার মধ্যে ১২২ ম্যাচে ছিলেন লে ব্লুদের অধিনায়ক। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আসরে তার নেতৃত্বে বিশ্বকাপ জিতে ফ্রান্স। যদিও কাতারে তা ধরে রাখতে পারেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102