ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রিটোরিয়াস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৪৭ বার পঠিত

টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন পিটোরিয়াস।

৩৩ বছর বয়সে হটাৎ অবসর নেওয়া প্রসঙ্গে পিটোরিয়াস বলেন, আমি আমার ক্যারিয়ারের বাকি সময় টি-টোয়েন্টি এবং অন্যান্য সংক্ষিপ্ত ফরম্যাটে মনোযোগ দিচ্ছি।

প্রিটোরিয়াস আরও বলেন, আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার ক্যারিয়ারের বাকি সময় টি-টোয়েন্টি ক্রিকেট এবং অন্যান্য ছোট ফরম্যাটে ফোকাস করব। একজন ফ্রি এজেন্ট হওয়া আমাকে ছোট ফরম্যাটে ভালো খেলোয়াড় হতে সাহায্য করবে।

প্রিটোরিয়াস দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি টেস্ট, ২৭টি ওয়ানডে এবং ৩০টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন। বল হাতে ৭৭ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে তিনি সংগ্রহ করেন ৫৩৬ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি বিশ্বকাপে খেলেছেন প্রিটোরিয়াস। ২০২২-২৩ মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকা যে ১৬ জনের সঙ্গে জাতীয় চুক্তি করেছে সেই তালিকায় রয়েছেন প্রিটোরিয়াস।

আইপিএলে ৬ ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে ৪৪ রান এবং ৬ উইকেট শিকার করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102