ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিপিএলে একই দিনে দুই পাকিস্তানির সেঞ্চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৪৭ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবম আসরে খেলতে এসেই বাজিমাত করেছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার।

প্রথমবার খেলতে এসেই সেঞ্চুরি করেছেন আজম খান ও উসমান খান। দুই খানের সেঞ্চুরি উপভোগ করেছেন সমর্থকরা।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স।

এদিন টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। আগে ব্যাটিংয়ে নেমে ১২ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় খুলনা।

তৃতীয় উইকেটে আজম খানকে সঙ্গে নিয়ে ৬২ বলে ৯২ রানের জুটি গড়ে ফেরেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তিনি ৩৭ বলে পাঁচটি চার আর এক ছক্কায় ৪০ রান করে ফেরেন।

তামিম আউট হওয়ার পর একাই লড়াই করে যান আজম খান। তিনি ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৫৮ বলে ৯টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০৯ রান করে অপরাজিত থাকেন।

চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরি করেন আজম খান। তার সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে খুলনা।

টার্গেট তাড়া করতে নেমে উসমান খানের সেঞ্চুরিতে ৪ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় পায় চট্টগ্রাম। দলের জয়ে ৫৮ বলে ১০টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ১০৩ রান করেন উসমান খান। ওপেনিংয়ে নেদারল্যান্ডসের তারকা ক্রিকেটার ম্যাক্স ওডাউডের সঙ্গে ১৫ ওভারে ১৪১ রানের জুটি গড়েন উসমান। ৫০ বলে ৫৮ রান করে ফেরেন ওডাউড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102