বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকবে আওয়ামী যুবলীগ। সোমবার বিকালে খামারবাড়ি মিল্কি অডিটোরিয়ামে এক প্রস্তুতি সভায় এমন ঘোষণা দেয় সংগঠনটি।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ঢাকা মহানগর উত্তর যুবলীগ ‘বিএনপি-জামাতের নৈরাজ্য ও তাণ্ডব মোকাবিলায়’ করণীয় শীর্ষক সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
সভাপতিত্ব করেন উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কার্যনির্বাহী সদস্য তারিখ আল মামুন।
সভা শেষে ঢাকা মহানগর উত্তর যুবলীগের অন্তর্গত ২৭নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে দুইশ মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।