ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সড়ক দুর্ঘটনা; কাতারপ্রবাসীর কফিন জড়িয়ে কাঁদলেন মা-বোন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ৩১ বার পঠিত

বাবা মারা যাওয়া পর পরিবারের হাল ধরতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার রেজুয়ানুল হক তুষার (২৫)। দেশে ফিরে এসে নববধূকে ঘরে তোলার কথা ছিল তার।

কিন্তু হঠাৎ এক মর্মান্তিক দুর্ঘটনায় তার সব স্বপ্ন শেষ হয়ে যায়। কাতারে এক সড়ক দুর্ঘটনায় মারা যান তুষার। নিহত হওয়ার ৯ দিন পর তার মরদেহ নিজ দেশ ফিরে এসেছে। আর ছেলের মরদেহের কফিন দেখেই হাউমাউ করে কেঁদে ওঠেন তুষারের মা আখিনূর আক্তার রেখা । কফিন জড়িয়ে ধরে অনবরত কেঁদে বুক ভাসান।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার শহরের বোর্ডিং মাঠ এলাকায় তুষারের মরদেহ তার বাড়িতে এসে পৌঁছালে এমন হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহত তুষার ওই এলাকার মৃত হামিদুল হকের ছেলে।

অ্যাম্বুলেন্স থেকে কফিন নামানোর পরই মা আখিনূর সন্তানের মরদেহের কফিন জড়িয়ে ধরেন। একমাত্র বোন জুঁই তার একমাত্র ভাইয়ের মরদেহের উপর কান্নায় লুটিয়ে পড়েন। এসময় সারাবাড়ি জুড়ে কান্নার রোল পড়ে যায়।

পরে ট্যাংকের পাড় মাঠে বাদ আসর তুষারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে শহরের শেরপুর মীর শাহাবুদ্দিন (র.) মাজার কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

তুষারের ভগ্নিপতি শাহনেওয়াজ ভূঁইয়া রাকিব জানান, , গত ৭ বছর ধরে কাতারে তুষার একটি ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি করছিলেন। গত ০২ জানুয়ারি বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে কাতারের ছালোয়া রোডে ট্রাকচাপায় প্রাণ যায় তুষারের। সকালে মোটরসাইকেলে খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় পেছন থেকে ট্রাকটি তুষারকে চাপা দেয়। সে দেশের পুলিশ ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করেছে। ট্রাক চালকটি ভারতীয়।

আপ্লুতকণ্ঠে রাকিব আরও জানান, প্রবাসে যাওয়ার পর গত ৭ বছরে একবারও দেশে আসেনি। গত ৬ মাস আগে মোবাইলে পারিবারিকভাবে জেলার আখাউড়া উপজেলার মোগড়ায় বিয়ে করেন তুষার। কিছুদিনের মধ্যে দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তোলার কথা ছিল তার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস জীবিত অবস্থায় দেশে ফেরা হয়নি তুষারের। নববধূও ঘরে তোলা হলো না। একমাত্র ছেলের বিয়ের ধুমধামে আয়োজন করবেন আর পুত্রবধূকে ঘরে তুলে আনবেন স্বপ্ন ছিল তুষারের মায়ের । কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102