ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ২৮ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মাহাবুবুর রহমান নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
এতে আহত হয়েছেন তাসলিফুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেলআরোহী।

বুধবার (১১ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁওয়ের ছোট খোঁচাবাড়ী তেঁতুলতলা এলাকায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুবুর দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাসলিফুর ও মাহাবুবুর রাতে মোটরসাইকেলে করে বোচাগঞ্জ থেকে ঠাকুরগাঁও আসছিলেন। পথে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মাহাবুবুর নিহত হয়। এসময় আহত হন তাসলিফুর। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102