ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে ফিরে মোসাদ এজেন্টের সঙ্গে দেখা করা নিয়ে মুখ খুললেন নুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ৪৬ বার পঠিত

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর মধ্যপ্রাচ্য সফর ও ওমরার সময় ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে দেখা করেছেন বলে গুঞ্জন ওঠে। দেশে ফিরেই ওই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন নুর।

বুধবার (১১ জানুয়ারি) দেশে ফিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদি কিংবা তাদের অন্য কারো সঙ্গে কোনো মিটিং হয়নি। অথচ ছবি এডিট করে বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

এসময় নুরুল হক নুর গণমাধ্যমকর্মীদের সামনে বলেন, আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্য দিয়ে আমার বক্তব্য পরিষ্কার করেছি। বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। আমার সঙ্গে মেন্দি এন সাফাদির কিংবা ইসরাইলের কোনো গোয়েন্দা সংস্থার কারো সঙ্গে মিটিং হয়নি। আমার সঙ্গে মেন্দি এন সাফাদির যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটি এডিট করা ছবি। এর কোনো সত্যতা নেই। বরং আপনাদের প্রশ্ন করা উচিত বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসি ইসরাইল থেকে যে গোয়েন্দা নজরদারি ডিভাইস কিনেছে, সেটি তারা কীভাবে করেছে।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে একটা গুরুতর ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্রটি ছিল আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে। যাতে আমি দেশে আসতে না পারি, সে বন্দোবস্ত করতে চেয়েছিল। তারা এ ষড়যন্ত্র করে তাদের নিয়ন্ত্রিত ও তাদের অনুগত মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য না নিয়ে প্রতিনিয়ত সিরিজ প্রতিবেদন করে প্রচার করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102