ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিএমপিতে ছয় ওসিসহ ১১ কর্মকর্তার বদলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ৫২ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬ ওসিসহ নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ADVERTISEMENT

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

১১ কর্মকর্তার মধ্যে যাত্রাবাড়ি থানার ওসি মাজহারুল ইসলামকে তেজগাও শিল্পাঞ্চল থানার ওসি, তেজগাও শিল্পাঞ্চল থানার ওসি কাজী আবুল কালামকে গোয়েন্দা মতিঝিল বিভাগে, শ্যামপুর থানার ওসি মফিজুল ইসলামকে যাত্রাবাড়ি থানায়, ডিএমপির পিআরএন্ডএইচআরডি বিভাগের পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি, ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এর পরিদর্শক মো. শাহীনুর রহমানকে কোতোয়ালী থানার ওসি, কোতোয়ালী থানার ওসি মো. মিজানুর রহমানকে মতিঝিল থানার ওসি, মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাতকে ডিএমপির অপরাধ বিভাগে বদলি করা হয়েছে।

আর বংশাল থানার ওসি আবুল খায়েরকে ডিএমপির অপরাধ বিভাগে, গোয়েন্দা মতিঝিল বিভাগের পরিদর্শক মো. মজিবুর রহমানকে বংশাল থানার ওসি, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের পরিদর্শক মো. আজহারুল ইসলামকে যাত্রাবাড়ি থানার পরিদর্শক তদন্ত ও গেন্ডারিয়া থানার পরিদর্শক অপারেশন প্রেমদাস রায়কে হাজারীবাগ থানার পরিদর্শক অপারেশন হিসেবে বদলি করা হয়েছে।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102